Site icon Daily Dhaka Press

“মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত

Screenshot

নিজস্ব প্রতিবেদক: একই ব্যাচের সহপাঠীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ১লা মে-র বিকেলে উত্তরার বিজিএমইএ অডিটোরিয়ামে ফিরে গিয়েছিলেন সেই স্কুল-কলেজের দিনগুলোতে। এসএসসি ১৯৯৮ এবং এইচএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের আয়োজনে গত শুক্রবার সফলভাবে সম্পন্ন হলো বর্ণাঢ্য মিউজিক্যাল ইভেন্ট “Melodies of Memory Lane”।
প্রায় আট শতাধিক বন্ধুর উপস্থিতিতে অডিটোরিয়ামটি যেন হয়ে উঠেছিল এক টুকরো নস্টালজিয়া। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতিয়েছেন দেশের জনপ্রিয় পপ গায়িকা মিলা এবং কালজয়ী ব্যান্ড সোলস (Souls)। “দেখা হবে বন্ধু, কারনে আর অকারনে” কিংবা ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’—সোলসের এমন সব জনপ্রিয় গানে মেতে ওঠে পুরো গ্যালারি। অন্যদিকে পপ আইকন মিলার গানে নেচে গেয়ে উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেন উপস্থিত বন্ধুরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “স্মৃতির পাতায় আরও একটি সোনালী দুপুর ও রাত যোগ করাই ছিল আমাদের লক্ষ্য। বন্ধুদের অভূতপূর্ব সাড়া এবং মিলা ও সোলসের চমৎকার পারফরম্যান্স এই আয়োজনকে পূর্ণতা দিয়েছে।”
উল্লেখ্য, মেট্রো রেলের উত্তরা সাউথ স্টেশন সংলগ্ন ভেন্যু হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা খুব সহজেই এই মিলনমেলায় যোগ দিতে পেরেছিলেন। দিনভর আড্ডা, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্ধুরা কাটালেন এক আনন্দময় মুহূর্ত। প্রতি বছরই এ ধরণের মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Exit mobile version