Site icon Daily Dhaka Press

সরকার মিডিয়ার‘র নতুন হেড অফ প্রোগ্রাম তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত

আনন্দলোক ডেস্ক: সময়ের জনপ্রিয়, মেধাবী, তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের নাট্যনির্মাণ করে আসছেন। এবার তিনি আমাদের সামনে হাজির হয়েছেন নতুন পরিচয়ে। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় স্বনামধন্য ইউটিউব চ্যানেল ‘সরকার মিডিয়া’র হেড অফ প্রোগ্রাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এ ব্যাপারে ইউটিউব চ্যানেলটির প্রতিষ্ঠাতা ও কর্ণধার সরকার সুমনের সাথে কথা বলে খবরটি নিশ্চিত হওয়া গেছে। ‘সরকার মিডিয়া’ এরই মধ্যে কুঞ্জস, বিলোপ, বেয়াদব, মোর দেন ফ্রেন্ড, ডার্টি পলিটিক্স, নীল অপরাজিতা, সে আমার, প্লাস সাইজ, পিচাশ, বিয়ের ডাবল সাইড ইফেক্ট’সহ অসংখ্য জনপ্রিয় নাটক নির্মাণ করে দর্শক প্রিয়তার তুঙ্গে অবস্থান করছে।
অনুষ্ঠান প্রধান ইয়াসির আরাফাতের সাথে কথা বলে জানা গেছে, সরকার মিডিয়া নতুনভাবে, নতুন আঙ্গিকে আরো বড় পরিসরে অনেকগুলো গুণগত মানসম্পন্ন প্রোডাকশন নির্মাণ করার পরিকল্পনা করছে। সামনের ঈদ উল আযহাকে সামনে রেখে বেশ কিছু নাটক নির্মাণের প্রস্তুতির কথা জানিয়েছেন। ইয়াসির আরাফাত তার বলিষ্ঠ নেতৃত্ব, দক্ষ ও বুদ্ধিদীপ্ত কর্মপরিকল্পনার মাধ্যমে ‘সরকার মিডিয়া’কে আরো সামনের দিকে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সরকার সুমন।
খুব শীঘ্রই নতুন-নতুন নাটক নির্মাণের মাধ্যমে বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে চমক দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছন ইয়াসিরর আরাফাাত।

Exit mobile version