Site icon Daily Dhaka Press

পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্বজুড়ে ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তপ্ত হাওয়া। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার পর নির্বাচনে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে পরাজিত হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ফলাফলে কারচুপির অভিযোগ তুলে ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি হারিনি, তাই আমি রাজভবনে যাবো না। আমি পদত্যাগও করবো না। তার এই অবস্থানের কারণে নতুন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, যা রাজ্যের গভর্নর আর এন রবি-এর কাছে নিষ্পত্তির জন্য যেতে পারে বলে মনে করা হচ্ছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দোপাধ্যায়ের এই অনড় অবস্থানের ফলে রাজ্যে নজিরবিহীন এক সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। এই সংকট নিরসনের দায় রাজ্যপাল আর এন রবির ওপর বর্তাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার নির্বাচনী ফলাফলে পরাজয়ের ইঙ্গিত পাওয়ার পরপরই এক জরুরি ভিডিও বার্তায় ‘বাঘের বাচ্চার’ মতো লড়াই করার অঙ্গীকার করেছিলেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। কিন্তু সংবাদ সম্মেলনে মমতা বলেছেন, নির্বাচনে তিনি হারেননি; বরং বিজেপি ‘লুটপাটের’ মাধ্যমে ফল ছিনিয়ে নিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের এই নেত্রী বলেছেন, ‌‌আমি হারিনি, তাই রাজভবনেও যাব না। পদত্যাগপত্র জমা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

তবে নির্বাচন কমিশনের সূত্র জানায়, যদি বিজয়ী দল সরকার গঠনের দাবি জানায় এবং গভর্নর তাদের আমন্ত্রণ জানান, তাহলে রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন নাও হতে পারে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ ৭ মে শেষ হচ্ছে। ফলে সরকার গঠনের জন্য বিজেপির হাতে খুব অল্প সময় রয়েছে।

Exit mobile version