Site icon Daily Dhaka Press

জাবিতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে বক্তৃতামালা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের উদ্যোগে পাকিস্তান আন্দোলন:উদ্ভব, বিকাশ এবং মুসলমানপ্রধান দলগুলোর ভূমিকা বিষয়ক বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে।

‎১০ মে( রবিবার) বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।বক্তৃতামালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। এতে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বক্তৃতামালার বক্তা: গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ তাঁর আলোচনায় পাকিস্তান আন্দোলনের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, মুসলমানপ্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং উপমহাদেশের রাষ্ট্রগঠনের জটিল বাস্তবতাকে বিশ্লেষণধর্মীভাবে তুলে ধরেন।

আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশ্ন, মতামত ও উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

Exit mobile version