নিজস্ব প্রতিবেদক: শোকে বিহ্বল নাট্য জগত। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অভিনেতা-নির্দেশক আতাউর রহমানের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়জীদ মঙ্গলবার জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আতাউর রহমানের মরদহে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর সেখান থেকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে।
এর আগে মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে তার বাসার সামনের খোলামাঠে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বায়জীদ।

