Site icon Daily Dhaka Press

হাম চিকিৎসায় জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে হাম ও হামের উপসর্গের রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড অথবা কেবিন নির্ধারণ করতে হবে। দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামের উপসর্গ ও হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রতিদিন ডাক্তারদের দুই বেলা রাউন্ডসহ বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সব সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এসব নির্দেশনা প্রতিপালন করার অনুরোধ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সব সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে হাম ও হামের উপসর্গের রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড অথবা কেবিন নির্ধারণ করতে হবে।

Exit mobile version