
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় নজরুল গবেষক অধ্যাপক রশিদুন্ নবী এবং নজরুলসংগীত-চর্চায় নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত হচ্ছেন।
বাংলা একাডেমির সূত্রে জানা যায়,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ মে বিকেল ৩টায় বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।
অধ্যাপক ড. রশিদুন্ নবী একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নজরুল গবেষক, সংগীতজ্ঞ ও স্বরলিপিকার। তিনি সর্বাধিক সংখ্যক নজরুলসংগীতের সংকলনগ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সম্পাদক। ১৯৭১ সালে দশম শ্রেণির ছাত্রাবস্থায় সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।
ফাতেমা তুজ জোহরা একজন নজরুল সংগীতশিল্পী। তিনি নজরুলগীতি পরিবেশন ছাড়াও তিনি একটি কবিতার বই, দুটি ছড়ার বই, একটি উপন্যাস, একটি গল্প ও কলাম সংকলন এবং নজরুলের গান নিয়ে একটি সংগীতের বই প্রকাশ করেছেন। সংগীতে অবদানের জন্য তিনি ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.