Site icon Daily Dhaka Press

এলপিজির দাম কমে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৮৫ টাকা

নিজস্ব প্রতিবেদক: এলপিজির দাম এপ্রিলে লাফ দিয়ে বাড়ার পর মে মাসে আর বাড়েনি বরং ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রান্নার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম জুন মাসে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। নতুন এই দর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।

Exit mobile version