Daily Dhaka Press

জাতীয় প্রেসক্লাবে জানাজা নামাজের পর ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন কবি আল মুজাহিদী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবে জানাজা নামাজের পর ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন কবি আল মুজাহিদী। তিনি ১লা জানুয়ারি ১৯৪৩ –সালে জন্মগ্রহণ করেন। এবং ১৯ জুন ২০২৬ মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন বাংলাদেশি সম্পাদক, একুশে পদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদক তিন দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।[২] কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা ইত্যাদি সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন। শিশু সাহিত্যেও তার অবদান উল্লেখযোগ্য।

গত শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

আল মুজাহিদী দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কবি আল মুজাহিদীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুকে শোক জানিয়েছেন। তাঁর মৃত্যুতে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক ক‌বি রেজাউদ্দিন স্টা‌লিন গভীর শোক জানিয়েছেন।

প্রেবক্লাবের পর জাতীয় মসজিদে সর্বশেষ জানাজার পর তাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরাস্থানে সমাহিত করা হবে।

Exit mobile version