Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় নিজ উদ্দ্যোগে রাস্তা সংস্কার করলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক
    বাংলাদেশ

    বারহাট্টায় নিজ উদ্দ্যোগে রাস্তা সংস্কার করলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 22, 2026No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সিংধা ইউনিয়নের গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে।রাস্তাটিতে স্থানে স্থানে বিশাল গর্ত বর্ষাকালে রাস্তাটি কাঁদা ও পানিতে ডুবে ভয়াবহ বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছিল। এতে সিংধা ইউনিয়নের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন।জনদূর্ভোগ কমাতে অবশেষে রাস্তাটি সংস্কারের উদ্দ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক।

    গতকাল ২১ জুন বিকালে সরেজমিনে গিয়া দেখা যায় খারাপ ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিশ থেকে ত্রিশজন সেচ্ছাসেবী রাস্তাটিতে বালু,ইট ও সুরকি ফেলে সংস্কার করছে।এতে স্থানীয় এলাকাবাসী সহ খুশি যানবাহন চালকরাও।

    স্থানীয় অটোরিকশা চালক ইসহাক মিয়া জানান আমি গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত রাস্তাটিতে দীর্ঘ দিন ধরে গাড়ি চালাই।কিন্তুু গত ৩-৪ বছর ধরে রাস্তাটি মারাত্মক ঝুঁকি হয়ে গিয়েছিল।আমরা রাস্তা ভাঙা হওয়ায় দিনে দুইবারের বেশি এই রোডে যেতে পারছিলাম না।অবশেষে শিক্ষা বিষয়ক সম্পাদক শফিক নিজ উদ্দ্যোগে রাস্তাটি সংস্কার করে দেওয়ায় আমরা সাময়িক স্বস্তি পাব।তবে শফিকের এই উদ্দ্যোগের পাশাপাশি যদি সরকারও দ্রুত এগিয়ে আসে তাহলে আমাদের এই কষ্ট স্থায়ী সমাধান হবে।

    উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক বলেন আমাদের গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত রাস্তাটির দুর্ভোগ দীর্ঘ দিনের।আমাদের অভিভাবক নেত্রকোনা-২ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকও রাস্তাটির ভয়াবহ অবস্থার বিষয়ে অবগত আছেন।এখন বর্ষাকাল চলায় জনগণের কষ্ট আরো বেড়ে গেছে।তাই আমি নিজে উদ্দ্যোগ নিয়েই যতটুকু সম্ভব সংস্কার করার চেষ্টা করছি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version