Site icon Daily Dhaka Press

জোড়া ভূমিকম্পে নাকাল ভেনেজুয়েলা, এক লাখের বেশি প্রাণহানির আশঙ্কা

ডিডিপি ডেস্ক : মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকষ্প নাড়িয়ে দিয়েছে পুরো ভেনেজুয়েলাকে। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এর কয়েক মুহূর্তের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান মাত্র ৪০ সেকেন্ড ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এখন পর্যন্ত ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন জায়গায় শতশত ঘরবাড়ি ধসে পড়েছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইউমার শহরের ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ আপডেটে ১৬৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন। এ ছাড়া ভূমিকম্পে ৯৭১ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা একাধিক ভিডিওতে ভেনিজুয়েলা জুড়ে ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে, যার মধ্যে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারও রয়েছে। সেখানে একটি পাহাড়ের ঢালে বেশ কয়েকটি ভবন ধসে পড়তে দেখা গেছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত বাসিন্দারা তাদের প্রিয়জন ও পোষা প্রাণীসহ ভবনগুলো থেকে বেরিয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছেন।

আতঙ্কিত এসব মানুষ আফটারশকের ভয়ে সারারাত বাইরে কাটিয়েছেন। ভূমিকম্পের পরপরই মার্কিন প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ভেনেজুয়েলা, আরুবা, বোনেয়ার ও আশপাশের কয়েকটি অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করে। এ ছাড়া ভার্জিন দ্বীপপুঞ্জের জন্যও সতর্কতা দেওয়া হয়। ডোমিনিকান রিপাবলিকের কর্তৃপক্ষও একই ধরনের সতর্কতা জারি করে। তবে পুয়ের্তো রিকোর জন্য জারি করা সতর্কতা পরে প্রত্যাহার করা হয়।

Exit mobile version