জাবি প্রতিনিধি :জুলাই শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, জাবি কেন্দ্রীয় শহীদ মিনারে ১ জুলাই রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে শহীদ সালাম বরকত হল ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদস্য মো. সাহিদ তালুকদার, শহীদ সালাম বরকত হল ছাত্রদলের মাইনুল ইসলাম শান্ত, তুহিন ইসলামসহ হল ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. সাহিদ তালুকদার বলেন, “অধিকারের প্রশ্নে আপস নয়,এটাই জুলাইয়ের শিক্ষা। কোটা আন্দোলন তরুণদের ঐক্যের শক্তি দেখিয়েছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষার্থী অংশ নিয়েছে। শহীদদের রক্ত আমাদের দায়বদ্ধতার স্মারক। গণতন্ত্র ও ন্যায়ের পথে এগিয়ে যাক বাংলাদেশ। জুলাই শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।”
এছাড়া শহীদ সালাম বরকত হল ছাত্রদলের মাইনুল ইসলাম শান্ত বলেন, “১৭ বছরের দীর্ঘ রাজপথের সংগ্রাম একসময় জুলাইয়ের গণঅভ্যুত্থানে রূপ নেয়। সেই জুলাই আমাদের নতুন স্বাধীনতার চেতনা ও নতুন প্রত্যয়ের সূচনা করে। তাই জুলাই মাস অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে সাহসের সঙ্গে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগায়। এ মাসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ১৭ বছর ধরে রাজপথে সংগ্রাম করা সকল যোদ্ধা এবং জুলাইয়ের সকল শহীদকে। তাঁদের আত্মত্যাগ আমাদের ন্যায়, গণতন্ত্র ও স্বাধীনতার পথে এগিয়ে চলার অনুপ্রেরণা হয়ে থাকবে।”

