জাবি প্রতিনিধি :বিশ্বকাপকে ঘিরে জাবি শিক্ষার্থীদের আবেগ, প্রত্যাশা ও উচ্ছ্বাসও ভিন্ন ভিন্ন। কারও কাছে এটি চার বছর পর ফিরে আসা বৈশ্বিক উৎসব, কারও কাছে বন্ধুদের সঙ্গে স্মরণীয় সময় কাটানোর উপলক্ষ, আবার কেউ দেখেন প্রিয় দলের প্রতি নিঃশর্ত ভালোবাসা প্রকাশের মঞ্চ হিসেবে। বিশ্বকাপ নিয়ে এমনই নানা ভাবনা ও অনুভূতির কথা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
ফুটবল বিশ্বকাপ মানেই চার বছর পরপর ফিরে আসা এক বৈশ্বিক উৎসব। বিশ্বের নানা প্রান্তের কোটি কোটি দর্শকের মতো এই উন্মাদনায় মেতে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসও। প্রিয় দলের পতাকা, জার্সি, খেলার বিশ্লেষণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্ক এবং গভীর রাত পর্যন্ত বড় পর্দায় খেলা দেখা—সব মিলিয়ে বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জাবি শিক্ষার্থীরা।
বিশ্বকাপকে ঘিরে জাবি শিক্ষার্থীদের আবেগ, প্রত্যাশা ও উচ্ছ্বাসও ভিন্ন ভিন্ন। কারও কাছে এটি চার বছর পর ফিরে আসা বৈশ্বিক উৎসব, কারও কাছে বন্ধুদের সঙ্গে স্মরণীয় সময় কাটানোর উপলক্ষ, আবার কেউ দেখেন প্রিয় দলের প্রতি নিঃশর্ত ভালোবাসা প্রকাশের মঞ্চ হিসেবে। বিশ্বকাপ নিয়ে এমনই নানা ভাবনা ও অনুভূতির কথা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
এ বিষয়ে শের-ই বাংলা হল সংসদের সাধারণ সম্পাদক বলেন :বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সারাদেশ মেতেছে। তারই প্রেক্ষিতে আমরা শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল সংসদের পক্ষ থেকে হলের কমনরুমে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। আয়োজক প্রতিষ্ঠান " উপায় " হলের কমনরুম বিভিন্ন দেশের পতাকায় সাজিয়েছে এবং ১ টাকায় সিঙারা খাওয়ার ব্যবস্থা করেছে। এজন্য হলের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে খেলা দেখতে পারছে।
এছাড়া শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল বলেন :এই ওয়ার্ল্ড কাপ টা কেমন যেন নিরামিষ হয়ে যাচ্ছে।ব্রাজিলের মত পাঁচবারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দল এভাবে বাদ পড়ে যাবে ভাবতেই পারছি না।এবারো ৭ আপ খাবে এই আশা রেখেছিলাম কিন্তু হতাশ হলাম। উল্লেখ্য উক্ত হল সংসদের জিএস মো: মেহেদী হাসানের উদ্যোগে এবং হল সংসদের আয়োজনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সৌজন্যে শের-ই বাংলা হলে লাইভ ম্যাচ সম্প্রচার করা হচ্ছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.