Site icon Daily Dhaka Press

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা জারি

বিশ্বজুড়ে ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের গতরাতে বিক্ষোভ চলাকালে পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়ে। ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া করোচ জনতা পার্টির আন্দোলনের ছোঁয়া এসে লেগেছে মুম্বাইয়ে। এমন পরিস্থিতিতে মুম্বাইয়ে জড়ো হওয়া বা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা আগামী ৬ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকেই এটি কার্যকর হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদস্থল দিল্লির যন্তর মন্তরে বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের নতুন করে সংঘর্ষ হয়েছে। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে। পুলিশ জানিয়েছে, দুইজন এসিপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন আহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিবাদস্থল থেকে পুলিশের ধারণ ও প্রকাশ করা ভিডিওগুলোতে বিশৃঙ্খল দৃশ্য দেখা গেছে, প্রতিবাদকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করেছে ও সংঘর্ষে জড়িয়েছে বলে এতে অভিযোগ করা হয়েছে। দিল্লির আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে আন্দোলন করায় মুম্বাইয়ে ৯০০ জনের বিরুদ্ধে আটটি এফআইআর দায়ের করা হয়েছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ সকালে নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে। ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Exit mobile version