নিজস্ব প্রতিবেদক : অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের বাড্ডা থানা কমিটির উদ্যোগে ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) রাজধানীর বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৮:০০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত চলমান এ মানবিক কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে ফারাজী হাসপাতাল লিমিটেড ও ফারাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার। স্বাস্থ্যসেবা ক্যাম্পে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম. মোক্তার হোসেন, চেয়ারম্যান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন এবং ম্যানেজিং ডিরেক্টর, ফারাজী হাসপাতাল লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. হারুনুর রশীদ, প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ফিরোজ আলম সুমন। এছাড়াও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, গভর্নর, ডেপুটি গভর্নর, বিশেষ প্রতিনিধি, সমাজসেবী ও সুধীজন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের বাড্ডা থানা শাখার সভাপতি তৌফিক অপু এবং অনুষ্ঠান পরিচালনা করেন বাড্ডা থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আজগর আলী।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. এম. মোক্তার হোসেন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংগঠনটি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সংগঠনের সকল জেলা, উপজেলা ও থানা কমিটিকে নিজ নিজ এলাকায় নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সংগঠনের পক্ষ থেকে সকল মানবাধিকারকর্মী, সমাজসেবী, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী এবং স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপস্থিত থেকে এ মানবিক উদ্যোগকে সফল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়।