
আয়োজক প্রতিষ্ঠান রোবো টেক ভ্যালির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করে উদ্ভাবনী প্রকল্প ও গবেষণা উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা। মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিতদের পদক, সনদ ও সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে রোবো টেক ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আহসানুল সরকার আকিব বলেন, বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা, গবেষণার সক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ দেশের মেধাবী শিক্ষার্থী ও উদ্ভাবকদের বিশ্বমঞ্চে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে বলেও জানান তিনি। রোবো টেক ভ্যালি দীর্ঘদিন ধরে দেশে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা, আন্তর্জাতিক অলিম্পিয়াড, প্রযুক্তি প্রতিযোগিতা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ ও মেন্টরশিপের মাধ্যমে অনেক শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। আয়োজকরা জানান, প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্ব মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত উদ্ভাবক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন। বাংলাদেশ থেকে নির্বাচিত অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে রোবো টেক ভ্যালি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.