Site icon Daily Dhaka Press

‘এলিট’র ১৭তম আউটলেটের শুভ উদ্বোধন

জীবনশৈলী ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘এলিট লাইফ স্টাইল‘ লিমিটেড’র ১৭তম আউটলেট গতকাল ২৭ জুলাই সোমবার বিকেল ৫টায় নগরীর অক্সিজেন কাঁচাবাজার সংলগ্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হয়েছে। অক্সিজেন শাখার উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর এস. এম নসরুল কদির। তিনি ফিতা কেটে আউটলেটের কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন।

ব্র্যান্ড ‘এলিট লাইফ স্টাইল‘ লিমিটেড’র চেয়ারম্যান মুহাম্মদ মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এ, কে শওকত আলী, পরিচালক জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক চিত্রশিল্পী এস.এম আজিজুল কদির, সাংবাদিক পার্থ নন্দী, প্রবাসী ব্যবসায়ী কায়সার হামিদ, ব্যবসায়ী মো. ফয়জুল আলম, মো.আব্দুল হামিদ, আনোয়ার মেহেদী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এস.এম নসরুল কদির বলেন, এটি একটি অসাধারণ কনসেপ্ট। কম দামে বেশি বেচা। তবে মান যেন কম না হয় সে ব্যাপারে উদ্যোক্তাদের সতর্ক থাকতে হবে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়েও ‘এলিট’ ব্র্যান্ডের ১৭টি আউটলেট এবং আরও অর্ধডজন নতুন আউটলেটের পরিকল্পনার খবর আমাদের আশাবাদী করে তোলে উল্লেখ করে তিনি বলেন, এই ব্র্যান্ড একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে সমাদৃত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

অনুষ্ঠানের সভাপতি ও ব্র্যান্ড ‘এলিট লাইফ স্টাইল‘ লিমিটেড’র চেয়ারম্যান মুহাম্মদ মামুন চৌধুরী বলেন, যে খাবার আমি নিজে খাই না, সেটা কাউকে খাওয়াই না। যে পোশাক আমি নিজে পরি, সেটাই মানুষকে পরানোর উদ্যোগ নিয়েছি। কম দাম মানেই খারাপ পোশাক, এই ধারণা এলিট ইতোমধ্যে ভেঙে দিয়েছে।

Exit mobile version