আনন্দলোক ডেস্ক : সাফল্যের ধারাবাহিকতায় ফের নাকি এক হচ্ছেন শাকিব-ইধিকা। জোরালো গুঞ্জন, হৃদয়ের নতুন সিনেমাতেই দেখা যাবে তাদের। সিনেমাটির প্রাথমিক নাম ‘নিঃস্ব’। এতে শাকিবের অভিনয়ের খবর আগেই নিশ্চিত করেছেন নির্মাতা। এখন বাকি নায়িকা-সংবাদের। ২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’য় প্রথমবার জুটি হয়ে পর্দায় আসেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। সিনেমাটি হয় সুপারহিট। এরপর গত বছর তারা জুটি হন মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’-এ। সে ছবিও গড়ে ইতিহাস। প্রযোজকের দাবি অনুসারে, ঢাকাই ছবির সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এটি।
ঠিক যে সময় নানা বিতর্কের কারণে দেশীয় অনেক নায়িকা তার সঙ্গে সিনেমা করতে আগ্রহী ছিলেন না তখন তিনি পান ‘প্রিয়তমা’র নায়িকাকে। শাকিব ও ইধিকা পালের ‘প্রিয়তমা’ দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। তবে এরপর শাকিবের আরও দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলোতে দেখা যায়নি ইধিকাকে। অবশেষে এ জুটি ফের একসঙ্গে কাজ করছেন। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় তাদের দেখা যাবে। সিনেমার শুটিংয়ের জন্য আজ মঙ্গলবার(২২ অক্টোবর) মুম্বাইয়ে উড়াল দিয়েছেন শাকিব।
গুঞ্জনের বিষয়ে নির্মাতা হৃদয় জানান, চূড়ান্তভাবে কারো সঙ্গে এখনো কথা হয়নি। তবে নায়িকা হিসেবে যাদের নিয়ে ভাবছেন, তার মধ্যে ইধিকাও আছেন। সুতরাং ইধিকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সপ্তাহ খানেকের মধ্যেই এ বিষয়ে নিশ্চিত খবর দেবেন বলেও জানান নির্মাতা।

