নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে রোটারিয়ান এম, নাজমুল হাসান সম্পাদিত ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়নযাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৮ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (৩য় তলা) ক্র্যাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রীর পদ মর্যাদায়) এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম (উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যান; সভাপতি, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি এবং প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আরিফা সুলতানা রুমা, মাননীয় সংসদ সদস্য। জনাব রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মোঃ ফয়েজ উল্লাহ ইকবাল, সাধারণ সম্পাদক, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। এডভোকেট মোঃ আবজাল হোসাইন মৃধা, অফিস সেক্রেটারি, ঢাকা আইনজীবী সমিতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউথ ফোরামের উপদেষ্টা এবং গ্রন্থটির সম্পাদক রোটারিয়ান এম, নাজমুল হাসান। এছাড়াও উক্ত সভায় অন্যান্য রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইউথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.