আনন্দলোক ডেস্ক: সপ্তাহব্যাপী উৎসবে দর্শকদের জন্য থাকছে বাংলা চলচ্চিত্রের ১৩টি উল্লেখযোগ্য সিনেমা। উদ্বোধনী দিন শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’।
উৎসবের দ্বিতীয় দিন ২৩ আগস্ট বিকেল ৩টায় দেখানো হবে ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’।
২৪ আগস্ট বিকেল ৩টায় থাকছে জহির রায়হানের কালজয়ী ‘জীবন থেকে নেয়া’। একই দিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘নান্টু ঘটক’।
চতুর্থ দিন ২৫ আগস্ট বিকেল ৩টায় ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’ প্রদর্শিত হবে। GeographicReference
পঞ্চম দিনে বিকেল ৩টায় দর্শক দেখতে পারবেন ‘সবুজ সাথী’, আর সন্ধ্যা ৬টায় থাকছে ‘নাচের পুতুল’। ষষ্ঠ দিন বিকেল ৩টায় ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘দহন’।
২৮ আগস্ট উৎসবের শেষ দিন বিকেল ৩টায় প্রদর্শিত হবে ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় ‘বধূ বিদায়’।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.