প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
গুলশানে জার্মানির জনপ্রিয় বার্ক ক্যাফের যাত্রা
জীবনশৈলী ডেস্ক: ঢাকার গুলশান ২ এ জার্মানির জনপ্রিয় বার্ক ক্যাফে চেইনের নতুন শাখার যাত্রা শুরু হলো। ক্যাফেটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয় গত সোমবার ২৪ আগস্ট। প্রতিষ্ঠানের কর্ণধার বাদল আহমেদ জানান, জার্মান বার্ক ক্যাফে চেইনের এই নতুন আউটলেটটিতে বাংলাদেশের গ্রাহকদের জন্য থাকবে ভিন্নধর্মী খাবার, পানীয় ও মনোরম পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি জার্মান এম্বেসেডরদের পাশাপাশি বার্ক চেইনের সিইও জ্যানেটসহ ক্যাফের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ক্যাফে সংশ্লিষ্টরা ঢাকার অভিজাত এলাকায়, হাউজ ৯/ বি, ৫২/৫৩ রোড, গুলশান ২ এ অবস্থিত নতুন এই ক্যাফের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্যাফে সংস্কৃতিতে আরও একটি নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন।