Site icon Daily Dhaka Press

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আরোগ্য কামনায় ডেসকোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর উদ্যোগে ০৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) ডেসকো’র প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপি-এর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় এই আয়োজন করা হয়। তিনি বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম আহমেদ, নির্বাহী পরিচালক (এইচ আর) এ জেড এম শারজিল হাসান, পরিচালক (অপারেশন) প্রকৌঃ মোঃ রশিদুর রহমান, পরিচালক (ইঞ্জিনিয়ারিং অঃদাঃ) মফিজুল ইসলাম ভূঁইয়া, মহাব্যবস্থাপক মুহঃ মামুনুর রশীদ, তত্ত্বাবধায়ক প্রকৌঃ সাইদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ও সভাপতি, জিয়া পরিষদ ডেসকো শাখা, মোঃ সাজেদুল করিম, উপ-প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ ডেসকো শাখা, মোঃ মোয়াজ্জেম হোসেনসহ ডেসকোর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দোয়া মাহফিলে ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা ও ডেসকো পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Exit mobile version