রাজধানীর হোটেল ৭১-এ ‘বে ওয়েভ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড’-এর উদ্যোগে সফটওয়্যার উদ্বোধন, কর্পোরেট মিলনমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের পরিচালক হোসাইন আল মামুনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রতিষ্ঠানের পরিচালক, প্রজেক্ট ইউনিট ওনার, কর্মকর্তা, বিনিয়োগকারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে বে ওয়েভের বর্তমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনার পাশাপাশি বিনিয়োগকারীদের উন্নত সেবা নিশ্চিত করতে নতুন একটি সফটওয়্যার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বে ওয়েভ হোটেল অ্যান্ড রিসোর্ট লি.-এর সিইও মো. ইকরাম বলেন, বে ওয়েভ শুধু একটি হোটেল প্রকল্প নয়; এটি বিনিয়োগকারীদের আস্থা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের একটি প্ল্যাটফর্ম। নতুন সফটওয়্যারটি আমাদের কার্যক্রমকে আরও জবাবদিহিমূলক ও বিনিয়োগকারীবান্ধব করবে।
প্রজেক্ট ও কোম্পানির অগ্রগতি তুলে ধরে নাজমুল হাসান রাজু বলেন, আমরা পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের প্রতিটি ধাপ এগিয়ে নিচ্ছি। বিনিয়োগকারীদের নিয়মিত তথ্য প্রদান এবং তাদের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখাই আমাদের অন্যতম অগ্রাধিকার।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখাদের সম্মাননা স্মারক প্রদান এবং পাঁচজন শেয়ারহোল্ডারের হাতে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র হস্তান্তর করা হয়। এ সময় আমন্ত্রিত শেয়ারহোল্ডার ও অতিথিরা তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত ব্যক্ত করেন।
শাহনাজ খাতুন শম্পা ও ইবনুল বিন হোসাইন শাকিলের যৌথ সঞ্চালনায় এবং ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা ও বুফে ডিনারের মধ্য দিয়ে এই আয়োজন সমাপ্ত হয়।
উল্লেখ্য, কক্সবাজারের কলাতলীতে অবস্থিত ‘বে ওয়েভ হোটেল অ্যান্ড রিসোর্ট লি.’ একটি পরিকল্পিত শরিয়াহসম্মত ও শেয়ারভিত্তিক হোটেল ও রিসোর্ট প্রকল্প। স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের নিরাপদ অংশীদারত্ব নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ তৈরি করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

