সরকারি তিতুমীর কলেজের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী মো. বাবলা মিয়া (নিক্সন) গত কয়েক বছর ধরে AI প্রযুক্তি নিয়ে কাজ করছেন। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে AI-ভিত্তিক সেবা প্রদানের পাশাপাশি Fiverr ও Upwork-এর মতো আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেও কাজ করছেন তিনি। Fiverr-এ বর্তমানে Top Rated হিসেবে মনোনীত Seller হিসেবে কাজ করার পাশাপাশি বিশ্বের ৭০টিরও বেশি দেশের ক্লায়েন্টদের জন্য ১,০০০-এর বেশি প্রজেক্ট সম্পন্ন করেছেন তিনি।
গত এক বছরে তার পরিচালিত AI Agency থেকে প্রায় ৫০,০০০ মার্কিন ডলারের আয় হয়েছে। একই সময়ে AI Engineer হিসেবে সুইডিশ প্রতিষ্ঠান Scania Engines-এর সঙ্গে কাজের সুযোগও তৈরি হয়েছে তার। বর্তমানে তার AI Agency-তে ৮ সদস্যের একটি টিম রয়েছে, যেখানে তরুণদের জন্য কাজের সুযোগ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি।

AI নিয়ে কাজ করতে গিয়ে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের জন্য AI প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছেন নিক্সন। আধুনিক AI প্রযুক্তির ব্যবহার এবং বাস্তব কাজের ক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ফ্রিল্যান্সিং ও অনলাইনভিত্তিক কাজের বাজারে AI-এর ব্যবহার ক্রমেই বাড়ছে। এই পরিবর্তিত কর্মক্ষেত্রের সঙ্গে তরুণদের পরিচিত করা, AI-ভিত্তিক দক্ষতা তৈরি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করতেই তার এই প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক উদ্যোগ।