নিজস্ব প্রতিবেদক: বিয়ের মৌসুমকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের নতুন ক্যাম্পেইন ‘আপন ওয়েডিং মুনসুন’ নিয়ে নির্মিত হয়েছে বিশেষ থিমেটিক বিজ্ঞাপন।
ডট থ্রী প্রোডাকশন লিমিটেডের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটির পরিচালনায় রয়েছেন নির্মাতা মেহেদি হাছিব। এতে প্রধান ভূমিকায় কাজ করেছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী ও মডেল রাজ মানিয়া।
বিয়ের উৎসবের আবহ, বিশেষ জিংগেল ও কোরিওগ্রাফির সমন্বয়ে তৈরি বিজ্ঞাপনটির নাচের অংশকে ঘিরে দর্শকদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে আয়োজন করা হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন—Dance Challenge’।
এই চ্যালেঞ্জে অংশ নিতে বিজ্ঞাপনে দেখানো নাচটি অনুসরণ করে নিজেদের পরিবেশনার ভিডিও ধারণ করে Facebook, TikTok অথবা Instagram-এ পোস্ট করতে পারবেন আগ্রহীরা। অংশগ্রহণকারীদের ভিডিও পোস্টে Apon Jewellers-কে ট্যাগ করতে হবে। আয়োজনের সেরা ১০ জন নৃত্যশিল্পীর জন্য থাকছে আপন জুয়েলার্সের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার।
নির্মাতা হিসেবে কাজের পাশাপাশি প্রাণীকল্যাণ ও পরিবেশ নিয়েও দীর্ঘদিন ধরে যুক্ত মেহেদি হাছিব। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্য সচিব হিসেবে প্রাণীকল্যাণ, প্রাণ-প্রকৃতি ও জলবায়ু সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে কাজ করছেন।
আপন ওয়েডিং মুনসুন’ ক্যাম্পেইনটি এবারের বিয়ের মৌসুমে নতুন একটি অংশগ্রহণমূলক আয়োজন হিসেবে সামনে এসেছে।

