Site icon Daily Dhaka Press

টাঙ্গাইল সোসাইটি ঢাকা’র নব নির্রাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সোসাইটি ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার গোলাম নবী এবং মোল্লা বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, কবি ‍ও সাংবাদিক সালাম ফেরদৌস, ডেইলি ঢাকা প্রেসের সম্পাদক খান মোহাম্মদ সালেকসহ অনেকে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।

তৌফিকুজ্জামান তালুকদার অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন টাইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন এবং সদস্যসচিব অ্যাডভোকেট আজিজুর রহমান।

অনুষ্ঠানে সাইফুল ইসলাম সবুজকে সভাপতি এবং মাহবুব এইচ শাহীনকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল সোসাইটি, ঢাকার ৫১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

পরে ঢাকায় বসবাসরত টাঙ্গাইলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Exit mobile version