নিজস্ব প্রতিবেদক : রূপায়ণ তাজ ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর এ শপথগ্রহণ অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নির্বাচিত সদস্যরা শপথ নেন। নতুন কমিটির মেয়াদ দুই বছর।
নবনির্বাচিত কমিটি রূপায়ণ তাজ আবাসিক এলাকার ফ্ল্যাট মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান, পারস্পরিক সমন্বয় এবং আবাসিক পরিবেশ উন্নয়নে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। নতুন কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

