Site icon Daily Dhaka Press

জনপ্রতিনিধি হোক জনতার স্লোগান নিয়ে মামুনের পথ চলা

নিজস্ব প্রতিবেদক : জনপ্রতিনিধিরা জনতার কাতারে থেকে কাজ করবেন এটা প্রত্যাশিত থাকলেও অধিকাংশ ক্ষেত্রে এর মেলবন্ধন খুঁজে পাওয়া ভার। সেদিক থেকে ৩৮ নং ওয়ার্ডে জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে জম মতামত বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন আব্দুল্লাহ আল মামুন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল মামুন তাঁর নির্বাচনী কার্যক্রম ও জনসম্পৃক্ততা জোরদার করছেন।

স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাঁদের কথা শোনা এবং ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা সম্পর্কে মতামত নেওয়াকে তাঁর কার্যক্রমের অন্যতম প্রধান অংশ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

আব্দুল্লাহ আল মামুন বলেন, “জনপ্রতিনিধিত্ব মানে শুধু নির্বাচন নয়; মানুষের কথা শোনা, মানুষের পাশে থাকা এবং দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার। আমি ৩৮ নং ওয়ার্ডের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাঁদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানতে চাই।”

তিনি আরও বলেন, ওয়ার্ডের জলাবদ্ধতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, মশা নিয়ন্ত্রণ, পর্যাপ্ত সড়কবাতি, নিরাপত্তা, যানজট এবং নাগরিক সেবা—এসব বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাঁর নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, “আমি প্রতিশ্রুতির চেয়ে দায়িত্বকে বেশি গুরুত্ব দিতে চাই। জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার লক্ষ্য হলো মানুষের সঙ্গে থেকে তাঁদের প্রত্যাশাগুলো বোঝা এবং নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নে দায়িত্বশীলভাবে কাজ করা।”

আব্দুল্লাহ আল মামুনের পরিচিতি অনুযায়ী তিনি বি.বি.এস, এম.বি.এস (হিসাববিজ্ঞান) ও এম.বি.এ (পিসিও) ডিগ্রিধারী। তিনি স্থানীয় পর্যায়ে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন।

তাঁর নির্বাচনী কার্যক্রমের মূল বক্তব্য হিসেবে সামনে রাখা হয়েছে—

“জনপ্রতিনিধি হোক জনতার”এবং “সিদ্ধান্ত আপনাদের, দায়িত্ব আমার।”

তিনি ৩৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মতামত, পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Exit mobile version