Site icon Daily Dhaka Press

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

আনন্দলোক প্রতিবেদক: দীর্ঘ বিরতীর পর আবারও নতুন গানের কন্ঠ দিয়েছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। গীতিকার শেখ আলমাছ’র কথায় এবং এফএ প্রিতমের সুর-সংগীতে ‘লোকে বলে ভুল’ শিরোনামের গানটির মিক্স মাস্টার করেছেন ওয়াহেদ শাহীন। সানির সাথে গানটিতে কন্ঠও দিয়েছেন এফএ প্রিতম। ইতিমধ্যেই গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে।

আগামী ১৫ অক্টোবর সানি আজাদের জন্মদিনে গানটি প্রকাশ করবে ‘সুরবিন্দু মিউজিক’। এমনটাই জানিয়েছেন সানি আজাদ। তিনি বলেন- ব্যক্তিগত ব্যস্ততার কারনে দীর্ঘ প্রায় ১ বছর নতুন কোন গান প্রকাশ করা হয়নি। আবারও গানে ফিরছি। গানটির কথাগুলো অনেক সুন্দর। প্রিতমও গানটির অসাধারণ মিউজিক করেছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। এখন থেকে নিয়মিতই গান প্রকাশ করবো। এছাড়াও আরো বেশ কয়েকটি গান প্রকাশের প্রস্তুতি চলছে। গীতিকার শেখ আলমাছ বলেন, সানি আজাদ গানটি অসাধারণ গয়েছেন। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।

Exit mobile version