
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদয় সম্মতি দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নিয়াজ মাহমুদ খৈয়াম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তু করিম, ম্যানেজিং ডিরেক্টর, কিডলন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান এম নাজমুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, ডাইনামিক গ্রুপ, ক্রিস্টাল স্টেট হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল শেখ। সভাপতিত্ব করেছেন গুলশান-বাড্ডা শাখার উপদেষ্টা মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন বাফা গুলশান-বাড্ডা শাখার অধ্যক্ষ তৌফিক অপু।
চিত্রাঙ্গকন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূত্রপাত। প্রায় ৬০-৭০ জন চিত্রাঙ্কন বিভাগের শিক্ষার্থী এত অংশ নেয়। প্রতিযোগিতার বিজয়ীরা আমন্ত্রিত অতিথিদের হাত থেকে পুরুষ্কার গ্রহণ করে। গুডলাক স্টেশনারি চিত্রাঙ্কন প্রতিযোগীদের কমন গিফট ও বিজয়ীদের পুরস্কারে দায়িত্ব নিয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই রাগ ইমন পরিবেশন করে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। এরপর একে একে নৃত্য বিভাগ, আবৃত্তি বিভাগ তাদের পরিবেশনায় মুগ্ধ করেন দর্শকদের। তবলার লহড়া ও গীটার বিভাগের পরিবেশনা অন্য রকম আবহ সৃষ্টি করে পুরো মিলনায়তন জুড়ে।
সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাফা গুলশান-বাড্ডা শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন অতিথিরা। প্রধান অতিথি হঠাৎ সরকারি সফরে ঢাকার বাইরে থাকায় অনলাইনে শাখা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। সভাপতির বক্তব্যে মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার বলেন, গুলশান-বাড্ডা এগিয়ে নেয়ার ক্ষেত্রে এবং সাংস্কৃতিক বিদ্যাপীঠকে আরও সুসংহত করতে এবং সঠিক শিক্ষাদানে যা যা করণীয় আমরা পদক্ষেপ নিব এবং এভাবেই এগিয়ে যাবে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) গুলশান-বাড্ডা শাখা।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.