তৌফিক অপু: জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) কভার করতে আগামী ৯ নভেম্বর তুরস্ক যাচ্ছেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গণমাধ্যম ব্যক্তিত্ব রোটারিয়ান এম নাজমুল হাসান। তিনি রিপোর্টার্স ২৪ এর নির্বাহী সম্পাদক। আগামী ১৩ নভেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে তাঁর, ইনশাআল্লাহ।
তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এবারের কপ৩১। সম্মেলনের মূল আকর্ষণ ১১ ও ১২ নভেম্বরের ‘ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট’, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিশ্বনেতারা অংশ নেবেন।
এই সফরে বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিক এবং রাষ্ট্রচিন্তক রোটারিয়ান নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সফর, বাংলাদেশ প্যাভিলিয়নের কার্যক্রম, জলবায়ু অর্থায়ন ও লস অ্যান্ড ড্যামেজ ইস্যুতে বাংলাদেশের অবস্থান এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতিক্রিয়া নিয়ে সরেজমিন প্রতিবেদন তৈরি করবেন।
সফর প্রসঙ্গে তিনি বলেন, _”জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। তুরস্কের মাটি থেকে বাংলাদেশের দাবি ও সম্ভাবনার কথা বিশ্বের কাছে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। সবার দোয়া কামনা করছি যেন নিরাপদে দায়িত্ব পালন করে দেশে ফিরতে পারি।”
উল্লেখ্য, এবারের কপ৩১-এর আয়োজক দেশ তুরস্ক। আনতালিয়া এক্সপো সেন্টারে ১৯৬টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

