আন্তালিয়া থেকে রোটারিয়ান এম নাজমুল হাসান: তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (COP31)-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ আন্তালিয়ার পথে রয়েছেন।
সম্মেলনের মূল ভেন্যু আন্তালিয়া এক্সপো সেন্টারে গতকাল ৯ নভেম্বর COP31-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এবার প্রথমবার তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ১০ নভেম্বর সকাল সাড়ে ৭টায় Turkish Airlines-এর ফ্লাইটে ঢাকা থেকে রওনা দিয়েছেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
তিনি ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য World Leaders Climate Action Summit-এ অংশ নেবেন এবং ১২ নভেম্বর প্লেনারি অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।
সফরের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে বলে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী আন্তালিয়া থেকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ এবারের সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অনুদান-ভিত্তিক জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণ তহবিলের দাবি জোরালোভাবে তুলে ধরবে।

