Site icon Daily Dhaka Press

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ভিশনের ৭ম বর্ষ পূর্তি

নিজস্ব প্রতিবেদক: মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ভিশনের (WHRV) সাত বছর পূর্তি উপলক্ষ্যে নানাবিধ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। আজ মঙ্গলবার সংগঠনের উদ্যোগে পরিচালিত অধিকার বঞ্চিত শিশুদের পাঠদান নিশ্চিতের লক্ষ্যে গঠিত স্কুল ‘শিক্ষর স্বপ্ন’ শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ভিশনের প্রতিষ্ঠাতা জনাব সালাউদ্দিন নিলয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন। প্রতিটি প্রতিযোগীর জন্য ছিল কমন গিফট। এরপর প্রতিযোগীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান ডা. এম মোক্তার হোসেন।
আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো আয়োজন সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন নিলয় জানান, দেখতে দেখতে ৭টি বছর ধরে মানুষের অধিকরা নিয়ে কাজ করে আসছে সংগঠনটি। নানাবিধ চ্যালেঞ্জ পাড়ি দিয়ে আজকের এই আনন্দঘন দিনে আমরা উপস্থিত হতে পেরেছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার এ পথ চলার সাহস প্রদানকারী সতীর্থদের। তাদের সহযোগিতা ও পরামর্শ ছাড়া এতদূর আসা সম্ভব ছিলো না। আজকে এ আয়োজন আমরা উৎসর্গ করেছি শিক্ষা অধিকার বঞ্চিত শিশুদের উদ্দেশ্যে। কোন শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে আমরা প্রতিষ্ঠা করেছি বিনামূল্যের স্কুল ‘শিক্ষার স্বপ্ন’ স্কুল। বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি এখানে বিনমূল্যে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, চাল-ডাল, বিস্কুট ইত্যাদি প্রদান করা হয়। তাই আজকের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা এই শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উদযাপন করছি।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডা. এম মোক্তার হোসেন বলেন, কোন শিশু যেন অধিকার বঞ্চিত না হয় কিংবা শিক্ষা-চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিষ্ঠানের চেয়াম্যান হিসেবে আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে। আজকের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সংগঠনের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা্ করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের বাড্ডা শাখার সভাপতি তৌফিক অপু, উপদেষ্টা মো: ফরিদউদ্দিন সরকার ও মো: আলতাফ।

Exit mobile version