Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গণমাধ্যমে অস্থিরতায় উদ্বেগ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ডিইউজের
    মিডিয়াওয়াচ

    গণমাধ্যমে অস্থিরতায় উদ্বেগ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ডিইউজের

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressসেপ্টেম্বর ২৩, ২০২৩Updated:সেপ্টেম্বর ২৩, ২০২৩No Comments2 Mins Read

    ঢাকা : স্বাস্ব্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ায় জাতিসংঘের স্বীকৃত কমিউনিটি ক্লিনিক মডেলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে বিশেষ সম্মাননা লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

    শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে ডিইউজে কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়।

    সভায় ডিইউজের প্রয়াত সিনিয়র সহ সভাপতি ও প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের বকেয়া বেতনভাতা আদায়, দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক জনতা, দৈনিক আলোকিত বাংলাদেশ ও বিডিনিউজসহ বিভিন্ন গণমাধ্যমের বেতনভাতা আদায় ও চলমান সংকট নিরসনে মিডিয়া হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    সভার শুরুতে সংগঠনের প্রবীণ সদস্য শহীদ হাসান, সাংবাদিক আলমগীর স্বপন ও হোমায়রা মাহমুদা ফারুকীর মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

    সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, দফতর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল খোকন, রেহানা পারভীন, শফিক বাশার, আরটিভির ইউনিট চিফ সাইখুল ইসলাম উজ্জ্বল তাদের মতামত তুলে ধরেন।

    সভায় বলা হয়, কোনো সংবাদ মাধ্যমে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন নেই। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাংবাদিকদের জীবনযাপনে নাভিশ্বাস উঠেছে। এখনো অনৈতিক ও অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাঁটাই করা হচ্ছে।

    উল্লেখ্য, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    মার্চ ৫, ২০২৬

    বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন রাহাত হুসাইন   

    সেপ্টেম্বর ৭, ২০২৫

    কসবা প্রেসক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত ৩ সদস্যবিশিষ্ট্য নতুন আহ্বায়ক কমিটি গঠন

    মে ১৬, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:০০)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version