Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিশ্বকাপ ক্রিকেট : ম‍্যাচ প্রিভিউ- ভারত -পাকিস্তান মহারণ। আবেগ আর স্নায়ুর যুদ্ধ..
    Lead

    বিশ্বকাপ ক্রিকেট : ম‍্যাচ প্রিভিউ- ভারত -পাকিস্তান মহারণ। আবেগ আর স্নায়ুর যুদ্ধ..

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressঅক্টোবর ১৪, ২০২৩Updated:অক্টোবর ১৪, ২০২৩No Comments2 Mins Read

    তুষার আহমেদ:বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্খিত হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আজ।বানিজ্যিক দৃষ্টিকোন কিংবা ম্যাচের আমেজ সব দিক দিয়েই আজ পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকবে প্রতিবেশী এই দুই দেশের ম্যাচের দিকে।
    আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের মহারন।
    খেলা শুরুর আগে দেখে নেই দুই দলের সক্ষমতা..

    শক্তিমত্তা কিংবা অতীত ইতিহাস সব কিছুই আছে ভারতের পক্ষে।
    বিশ্বকাপের মঞ্চে ৭ বারের দেখায় প্রতিবারই জয়ের দেখা পেয়েছে ভারত।সাথে এবারের ভারত দল ও যথেষ্ট ভারসাম্যপূর্ণ।চিরকাল পেস আক্রমণে ভোগা ভারতীয় পেসাররা এবার আছেন ফর্মের চুড়ায়,সাথে স্পিনারাও আছে ভালো অবস্থায়।আর ভারতীয় ব্যাটিংতো বরাবরই বিশ্বসেরা আর ভারতীয় ব্যাটারাও আছে রানের মধ্যে।ইনজুরি মুক্ত হয়ে আজ শুভমন গিলের আজ একাদশে ফেরার কথা।সর্বপোরি খেলা হবে নিজের দেশে।সব মিলিয়ে ভারত এই ম্যাচে ফেভারিট থেকেই শুরু করবে।

    অন্যদিকে বাবরের পাকিস্তান বিশ্বকাপের আগেই ইনজুরির ধাক্কায় অনেকটা দূর্বল। দলের সবচেয়ে শক্তিশালি দিক পেস এটাকের দুই সৈনিক নাসিম শাহ নেই বিশ্বকাপে, আর হারিস রউফ একাদশের বাইরে।দলের মূল ব্যাটিং স্তম্ভ দলের কাপ্তান বাবর স্বয়ং ভুগছেন রান খড়ায়।তবে শাহিন আফ্রিদির নেতৃত্বে পাকিস্তানি পেস এটাক এবং রেজওয়ানের নেতৃত্বে পাকিস্তানের মিডল অর্ডার বিশ্বকাপে দারুণ ভরসা যোগাচ্ছে।এর সাথে শেষ ম্যাচে শ্রীলঙ্কার সাথে রেকর্ড রান চেইজ করে জেতা, সাথে পর পর পর দুই জয় পাকিস্তানকে আত্ববিশ্বাস জোগাবে।আর পাকিস্তানের চিরকালীন আনপ্রেডিক্টেবল ব্যাপারটা তো রয়েছেই।

    তবে সব বিচারে ভারত কিছুটা এগিয়ে থাকলেও ভারত পাকিস্থান ম্যাচ যে অংকের হিসাবে হয়না এটা সবাই জানে।মাঠে যুদ্ধ হয় দুই বৈরী প্রতিবেশির আবেগের আর স্নায়ুর।আর এই যুদ্ধে যে জীতবে দিন শেষের হাসিটা হাসবে সেই দল।

    তাই ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য এক জমজমাট ম্যাচ অপেক্ষা করছে।

    সম্ভাব্য একাদশ:

    এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশান / শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর / রবিচন্দ্র্ন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ / মহম্মদ শামি

    পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সউদ শাকিল, ইফতিকর আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, হ্যারিস রউফ

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৩:০১)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version