
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
শুরুতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মশিউর রহমান।
চলতি বছরের জানুয়ারি মাসে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিন শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে শ্রেণী কার্যক্রম বৃদ্ধি পাবে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মেজবাহ কবির, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনসহ সুধীজন।
চলতি শিক্ষাবর্ষে অধ্যয়নরত তিন শ্রেণীর শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রত্যকে তাদের পরিচয় এবং ভবিষ্যত জীবনের পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীরা।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.