Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দুইশ রানের আগেই প্যাকেট পাকিস্তান
    Ticker

    দুইশ রানের আগেই প্যাকেট পাকিস্তান

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressঅক্টোবর ১৪, ২০২৩No Comments2 Mins Read

    দুর্দান্ত শুরুর পর হঠাৎ ছন্দপতন, এই লাইনটার সঙ্গে পাকিস্তান ক্রিকেটের বন্ধুত্ব বেশ পুরোনো! তাইতো এই দলটার সঙ্গে জুড়ে আছে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা। কেন তাদের অনুমান করা যায় না, সেটার একটা প্রদর্শনী আজ আহমেদাবাদে আরও একবার দেখালেন পাকিস্তানি ব্যাটাররা। ২ উইকেটে দেড়’শ রান পার করা দলটাই কি না অলআউট হয়েছে দুইশ’র আগে।

    শনিবার (১৪ অক্টোবর) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪২ ওভার ৫ বলে ১৯১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান এসেছে অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে।

    ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। প্রথম ৮ ওভারে কোনো উইকেট পড়তে দেননি তারা। ৮ম ওভারের শেষ বলে আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। ক্রিজ ছাড়ার আগে ২৪ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শফিক।

    এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ইমাম উল হকও। এই ওপেনার গত দুই ম্যাচে রান পাননি। আজ শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। হার্দিকের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন।

    গত দুই ম্যাচে রান পাননি বাবর আজম। বলা যায় ব্যর্থই ছিলেন। বিশ্বকাপের বড় মঞ্চে দলের সেরা ব্যাটারের এমন অফফর্ম টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ ছিল। তবে আজ ভারতের বিপক্ষে ঠিকই স্বরূপে ফিরলেন এই ব্যাটার। দুই ওপেনার দ্রুত সাজঘরে ফেরার পর রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন বাবর। তুলে নেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও।

    চলমান বিশ্বকাপে এটা তার প্রথম ফিফটি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি পাকিস্তান অধিনায়ক। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৫০ রান।
    অধিনায়কের বিদায়ের পরই পথ হারায় দল। ৩৩তম ওভারের দ্বিতীয় বলটি লেগ স্টাম্পের ওপর করেছিলেন কুলদীপ। টার্ন করে ভেতররের দিকে ঢোকা বলে লাইন মিস করেছেন সউদ শাকিল। বল পায়ে আঘাত হানলে আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নেনে রোহিত। তাতে দেখা যায় বল লেগ ও মিডল স্টাম্পে আঘাত হানতো। ফলে সাজঘরে ফিরতে হয় শাকিলকে।
    তিন বল পর ফিরেছেন ইফতিখার আহমেদও। এই অভিজ্ঞ ব্যাটার লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ইনসাইড এডজে বোল্ড হয়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪ রান।

    পরের ওভারেই ফিরেছেন মোহাম্মদ রিজওয়ানও। ৪৯ রান করে জাসপ্রিত বুমরাহরা বলে বোল্ড হয়েছেন তিনি। এক ওভার পর আক্রমণে ফিরে শাদাব খানকেও বোল্ড করেছেন এই ডানহাতি পেসার। একই সঙ্গে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মেরুদন্ড ভেঙে দেন বুমরাহ।

    এরপর আর দাঁড়াতেই পারেনি পাকিস্তান। বলার মতো স্কোর করতে পারেননি লোয়ার মিডল অর্ডারের কোনো ব্যাটার। মাত্র ৩৬ রান যোগ করতেই শেষের ৮ উইকেট হারিয়েছে বাবরের দল। তাতে দুইশ ছোয়ার আগেই অলআউট হয়েছে তারা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:১৯)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version