Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১৭
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আয়কর রিটার্ন জমার জন্য যেসব কাগজপত্র লাগবে
    Lead

    আয়কর রিটার্ন জমার জন্য যেসব কাগজপত্র লাগবে

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressঅক্টোবর ১৯, ২০২৩Updated:অক্টোবর ১৯, ২০২৩No Comments2 Mins Read

    বছর শেষে আয়কর বিবরণী জমা দিতে হয়। এবার নতুন আয়কর আইন চালু হয়েছে। আগামী ৩০ নভেম্বরের পর রিটার্ন জমা না দিলে নানা ধরনের কর অব্যাহতি সুবিধা পাবেন না। তখন করের পরিমাণ বেড়ে যাবে।

    তবে রিটার্ন জমা দিতে গেলে আপনার আয়, বিনিয়োগ ও সম্পদের প্রমাণ হিসেবে নানা ধরনের কাগজপত্র জমা দিতে হবে। এসব কাগজপত্র জোগাড় করার তাই এখনই সময়। আপনি সব ধরনের কাগজপত্র জোগাড় করছেন তো? হিসাবটি অবশ্যই ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত হতে হবে।

    একজন ব্যবসায়ী বা পেশাজীবীকে প্রথমেই তাঁর আয়-ব্যয়ের বিবরণী দিতে হয়। আবার কত টাকা হাতে আছে, তা-ও জানাতে হয়। এ জন্য ব্যাংক হিসাবের বিবরণী সংগ্রহ করতে হবে।

    এরপর নজর দিন আপনার কোনো মূলধনী আয় আছে কি না। মূলধনী আয় বলতে বোঝায়, আপনি যদি করবর্ষের মধ্যে (জুলাই-জুন) জমি, ফ্ল্যাট-প্লটের মতো স্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করে আয় করে থাকেন। এ ক্ষেত্রে দলিলের কপি সংগ্রহ করতে হবে। এ ছাড়া উৎসে কর কাটা হলে তার চালানের কপি রাখবেন। জমি বিক্রির সময় উৎসে কর কাটা হয়। এ ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে এ-সংক্রান্ত প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে।

    আর্থিক পরিসম্পদ থেকে নানা ধরনের আয় করে থাকেন করদাতারা। এ আয়ের পক্ষ দলিলাদি জোগাড় করতে হবে। যেমন সিকিউরিটিজ স্ক্রিপ্ট হলে তার কপি ও হিসাবের সমর্থনে বিবরণী; সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র; প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিভেঞ্চার কেনা হলে ঋণের সুদের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সনদ বা ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র; নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী; ডিভিডেন্ড ওয়ারেন্টের কপি বা সার্টিফিকেট; সঞ্চয়পত্র থেকে মুনাফার আয় থাকলে সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদপ্রাপ্তির সময় নেওয়া সার্টিফিকেটের কপি; ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক বিবরণী বা সার্টিফিকেট। এর বাইরে অন্য কোনো উৎস থেকে আয় থাকলে এর পক্ষে প্রাসঙ্গিক কাগজপত্র লাগবে।

    বর্তমানে প্রায় ৯০ লাখ টিআইএনধারী আছেন। তাঁদের মধ্যে প্রতিবছর ৩০ লাখের মতো নিজেদের আয়-ব্যয়ের বিস্তারিত জানিয়ে রিটার্ন জমা দেন।

    আয়কর আইন চালু আয়কর বিবরণী রিটার্ন জমা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস

    মে ১৫, ২০২৬

    গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ

    মে ১৪, ২০২৬

    ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ

    মে ১৪, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:৫৮)
    • ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত
    • বগুড়াতে মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ
    • ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস
    • গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ
    • ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version