
এইচ এম বাবলু,বাউফল প্রতিনিধি :
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ আহরণ করায় ৪ জেলেকে আটক করেছে কালাইয়া নৌ পুলিশ । তাদের কাছ থেকে ১০ হাজার মেট্রিক টন অবৈধ কারেন্ট জাল ও প্রায় ১মন ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
সকালে পটুয়াখালী বাউফলের তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, মো. কফিল উদ্দিন, পুলিশ সুপার, নৌ পুলিশ বরিশাল অঞ্চল, এএসপি আবদুর রাজ্জাক ও কালাইয়া নৌ ফাড়ি ইনচার্জ মো. লুৎফর রহমান।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.