Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মঠবাড়িয়ায় উপজেলা লিগ্যাল এইড কমিটির সক্রিয়করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    Ticker

    মঠবাড়িয়ায় উপজেলা লিগ্যাল এইড কমিটির সক্রিয়করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressঅক্টোবর ২১, ২০২৩Updated:অক্টোবর ২১, ২০২৩No Comments2 Mins Read

    নজরুল ইসলাম মামুন,  মঠবাড়িয়া :
    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আইনগত সহায়তা প্রদান, ২০০০ অবহিতকরন এবং উপজেলা কমিটি সক্রিয়করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ লিগ্যাল এইড কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়।এতে আইনজীবী,জনপ্রতিনিধি,ইমাম,এনজিও কর্মী,গণমাধ্যম কর্মী,সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার লোক অংশগ্রহণ করেন। উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম এর সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাঃ মহিদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ।এছাড়া আরো বক্তব্য রাখেন,বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ সুলতান আহম্মদ মিলন,ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, এডভোকেট জামাল হোসেন,মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি,মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান,নারী উদ্যোক্তা ইশরাত জাহান মমতাজ প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাঃ মহিদুজ্জামান বলেন,বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলে সমান।এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। ১৯৯৭ সালে আঃলীগ সরকার গরীব অসহায় মানুষকে আইনী সেবা দিতে লিগ্যাল এইড গঠন করে। বর্তামানে লিগ্যাল এইড এ হাজার হাজার দরিদ্র মানুষ আইনী সেবা পাচ্ছেন। সমাজের সুবিধে বঞ্চিত ছাড়াও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাও লিগ্যাল এইড এর সুবিধে নিচ্ছেন।
    তিনি বলেন,রাষ্ট্রের অভিভাবক হচ্ছেন জনপ্রতিনিধি।তাদেরকে লিগ্যাল এইড এর কার্যক্ষমে সম্পৃক্ত করা হয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড এর কমিটির সভাপতি হচ্ছেন ইউপি চেয়ারম্যান। তাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। লিগ্যাল এইড কার্যক্ষম গতিশীল করতে হলে ইউপি চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    মঠবাড়িয়া সেমিনার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ১:৫৩)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version