Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গােৎসব
    Lead

    বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গােৎসব

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressঅক্টোবর ২৪, ২০২৩Updated:অক্টোবর ২৪, ২০২৩No Comments2 Mins Read

    রিফাত কান্তি সেন –

    “যেতে নাহি দিতে চাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।”মহালয়া থেকে দশমী টানা দশ দিনের সফর শেষে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। ভক্তকূলে তাই বেদনার ঘনঘাটা। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির বার্তা নিয়ে প্রতি বছরের মত এবারো মা এসেছিলেন। উৎসবে মেতে ছিলাম আমরা। বিদায়ে তাই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এভাবেই অশ্রুশিক্ত নয়নে কথা গুলো বলছিলেন দেবী ভক্ত পলাশ রায়।

    যদিও মহালয়া দিয়ে উৎসবের শুরু কিন্তু আনুষ্ঠানিকতার মাত্রা যোগ হয় ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে। মূল পাঁচদিনের দুর্গাৎসবের আজ শেষ দিন। বিসর্জনের মধ্যেদিয়ে শেষ হলো শারদীয় দুর্গােৎসবের।

    বিজয়া দশমীর ক্ষণে দেবীকে বিদায় জানাতে ব্যস্ত সময় পার করেছেন দেবী দুর্গার ভক্তরা। এদিন যেন আকাশে-বাতাসে বিষাদ ছড়িয়ে পরে। ভক্তের চোখে অশ্রু যেন জানান দেয় মাকে বিদায় দিতে মন চাইছে না। মন্দিরে মন্দিরে চলে তেল সিঁধুরের খেলা। দেবীকে ভক্তিভরে এ বছরের মত শেষ দেখা দেখতে মন্দিরগুলোতে ভিড় করছেন ভক্তরা।

    অকালবোধন দেবী দুর্গা এ বছর এসেছিলেন ঘোড়ায় চড়ে। যাবেন ও ঘোড়ায় চড়ে। ২০ অক্টোবর থেকে শুরু হয় শারদীয় দুর্গাৎসবের। সপ্তমী, অষ্টমী, নবমী শেষে দেবীর বিদায়ের পালা। দশমীর ক্ষণে দেবী মর্ত্যে ছেড়ে পারি জমাবেন কৈলাসের উদ্দ্যেশে।

    বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে। সাথে থাকবেন তার সঙ্গীরাও। ঢাক, ঢোল, কাঁশর, ধুপ-ধুনো আর উলুধ্বণিতে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ। টানা পাঁচদিন ছিল উৎসবের আমেজ। বাঙালি সনাতন ধর্মালম্বীরা মেতেছিলেন উৎসবে।

    পন্ডিত শ্রী শংকর চক্রবর্তী (সপ্ততীর্থ প্রথম শ্রেণীতে উপাধিপ্রাপ্ত) তিনি বলেন, বছর ঘুরে আবার আসুক মা। সকল অপশক্তির বিনাশ যাক। মা মঙ্গল করুক ধরনীর। হানাহানি ভুলে আমরা একটি শান্তির পৃথিবী চাই। বিদায়ে মায়ের কাছে এটাই প্রার্থনা।

    কড়ৈতলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাবেক সভাপতি সমরেন্দ্র মিত্র বলেন, মা প্রতিবারের মত এবারো পৃথিবীতে এসেছেন। সকল অপশক্তিকে দূর করে পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে মায়ের আশির্বাদের বিকল্প নেই। ভক্ত হিসেবে মায়ের কাছে চাওয়া তিনি যেন তার সকল সৃষ্টিকে পুণ্যের বাঁধনে বেঁধে রাখেন।

    সম্পা দত্ত বলেন, মা এলেই যেন উৎসবের একটা আমেজ ফিরে পাই। ঢাক, ঢোল আর কাশির বাজনায় হৃদয়ে দোলা দিয়ে যায়। মন্দিরে মন্দিরে চলে আরাধনা। বাঙালি সনাতনীদের ঘরে ঘরে চলে উৎসবের আমেজ। যদিও বলা হয় ঘোড়ায় চড়ে দেবী মর্ত্যে আসলে সেটা অশুভ কিন্তু আমরা বিশ্বাস করি, পুত্র কুপুত্র হলেও মাতা কুমাতা হন না। সেহেতু মা কখনোই সন্তানদের বিপদে ফেলবেন না।

    বছর ঘুরে আবার আসুক মা। হানাহানি, মারামারি ভুলে মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন তৈরি হোক। তাইতো দেবী ভক্তরা মন্ত্রে উচ্চারিত করলেন, যা দেবী সর্বভূতেষু মাতুরূপেণ সংস্থিতা
    নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ

    বিজয়া দশমীর
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৩:০১)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version