
নিজস্ব সংবাদদাতা :
আজ গাজীপুর মৌচাক স্কাউটস স্কুল এন্ড কলেজের পাশেই পুলিশ এবং গার্মেন্টস শ্রমিক দের দ্বিমুখী সংঘর্ষ চলছিলো। দীর্ঘসময় সংঘর্ষ চলার পর একটা সময় সংঘর্ষ থেমে নিয়ন্ত্রণে চলে আসে। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ স্কুল ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়।
স্কুল ছুটির পর ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় ত্যাগ করতে শুরু করে। এক পর্যায়ে তাদের উপর অতর্কিত হামলা করেন বেতন বৃদ্ধির আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের কিছু সংখ্যক মানুষ। হামলায় মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের এক রোভার স্কাউট সদস্য আহত হয়েছেন। স্কাউটস নেটওয়ার্কের কাছে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী তাকে হাসপাতালে নিয়ে সেবা দেয়া হচ্ছে।
উল্লেখ্য আগামী ৩ তারিখ থেকে পিএস/পিআরএস মূল্যায়ন ক্যাম্প গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনেক পরীক্ষার্থী স্কাউটস সদস্য আতঙ্কিত হয়ে যাচ্ছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.