Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শহীদ তাজুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছাত্র ইউনিয়ন জাবি সংসদ
    Lead

    শহীদ তাজুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছাত্র ইউনিয়ন জাবি সংসদ

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ৩, ২০২৩No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ কর্তৃক আয়োজিত শহীদ তাজুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদকে ১৫ রানে হারিয়ে এ জয় অর্জন করে তারা।

    শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক্সটেনশন মাঠে ফাইনালে মুখোমুখি হয় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

    ফাইনাল ম্যাচে টসে হেরে প্রথম ইনিংসে জাবি সংসদ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫০ রান। জবাবে ব্যাট করতে নেমে ঢাবি সংসদ ৮ ওভারে সংগ্রহ করে ৩৫ রান। এতে জাবি সংসদ সহজ জয় পায়।

    প্রথম ইনিংসে এক প্রকার বিপর্যয়ে পরে জাবি সংসদ। ৭ম ওভারের ২২ রানের বিশাল সংগ্রহে মোট রান ৫০ পর্যন্ত পৌঁছায়। জাবি সংসদের আলিফ মাহমুদের ব্যাট থেকে ২০ রান ও প্রিন্স’র ব্যাট থেকে আসে ১৭ রান।

    এদিকে ঢাবি সংসদের ওপেনিং ব্যাটসম্যান শাওনের ব্যাট থেকে কিছু রান আসলেও আর কোনো ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেনি।

    খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক লাভলী হক। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরষ্কার জিতেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের শাওন।

    এসময় লাভলী হক বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নকে অভিনন্দন। খেলাধুলা যেমন আনন্দের খোরাক জোগায় তেমনি শরীরও সুস্থ রাখে।

    কিন্ত সারাদেশ ব্যাপী আমরা দেখতে পাচ্ছি খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ নেই, কিছ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ বেদখল হয়ে আছে।

    সুস্থ বিনোদনের ঘাটতি থাকায় শিক্ষার্থীরা বিনোদনের মাধ্যম হিসেবে ইন্টারনেটকে বেছে নিচ্ছে। যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা শারীরিক এবং মানসিক উভয় ভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন সংকটময় সময়ে আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন শহীদ তাজুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে।

    এটি একটি সময়োপযোগী উদ্যোগ। তারা এই ধরনের শিক্ষার্থী বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছি।এ সময় কেন্দ্রীয় ও ঢাকা জেলা সংসদের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

    টুর্নামেন্টে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ ও ঢাকা মহানগর সংসদ অংশগ্রহণ করে।

    ক্রিকেট টুর্নামেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:০৪)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version