Site icon Daily Dhaka Press

সিওয়াইবি জাবি নতুন সভাপতি আরিফ, সম্পাদক রিমন

জাবি প্রতিনিধি : ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) ম্যানেজমেন্ট বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আরিফ সানাকে সভাপতি এবং নৃবিজ্ঞান বিভাগের একই ব্যাচের ফাওজুল কবিরকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য আংশিক ১৬ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি জহিরুল ইসলাম, জীবন আহমেদ । যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শান্ত। সাংগঠনিক সম্পাদক আবু রুম্মান, উপ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের। দপ্তর সম্পাদক আয়শা সিদ্দিকা সূচি, উপ-দপ্তর সম্পাদক সানজিদা জিম। কোষাধ্যক্ষ জি.ম তাজমুল। ছাত্র কল্যাণ সম্পাদক আরিফ হোসেন, উপ-ছাত্র কল্যাণ সম্পাদক সাফিন শাহরিয়ার। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান সাকিব, উপ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক খায়ের মামুদ। আইটি ও লজিস্টিকস সম্পাদক রাহিমুল নাহিদ, উপ-আইটি ও লজিস্টিকস সম্পাদক আশিকুর রহমান আল মামুন।
কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া স্যার কমিটি ঘোষণা করেন।
এসময় সভাপতি আরিফ সানা বলেন,

শিক্ষার্থীরা হলো সমাজের দর্পন, তারা সচেতন হলে সমাজ বদলে যাবে।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন।নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের সচেতন হতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী-বিক্রেতা এবং উৎপাদনকারীদেরও সচেতন করতে হবে।ব্যবসায়ীরা প্রত্যেকে ভোক্তা। সুতরাং তাদের সচেতনতা বৃদ্ধি করা ও ভোক্তার অধিকার নিশ্চিতে সাধারন শিক্ষার্থীদের সচেতন হওয়ার বিকল্প নেই।

আমরা বর্তমান বাজারের সাথে মূল্য সমন্বয় করে খুব শীঘ্রই তালিকা দিব এবং খাবারের গুনগত মান নিয়ন্ত্রণে আমাদের ভূমিকা থাকবে উল্লেখযোগ্য। এ ক্ষেত্রে সাধারন শিক্ষার্থীদের সাহায্য কামনা করছি। আমরা বিশ্বাস করি সচেতেনতাই সমাধানের প্রথম পর্যায়।এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভোক্তা অধিকার সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাব।

এসময় সাধারণ সম্পাদক ফাওজুল কবির রিমন সাংবাদিকদের বলেন,” আমরা খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব, এবং দ্রুত আলোচনা সাপেক্ষে বটতলাতে শিক্ষার্থী বান্ধব মূল্য তালিকা দিব। আমরা খাদ্য ভেজাল, টেস্টিং সল্ট এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবস্থা নিব। এবং সর্বদা আপনাদের সাংবাদিকদের সহযোগিতা কাম্য।”

Exit mobile version