Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ১১ নভেম্বর কক্সবাজার আসবেন প্রধানমন্ত্রী: একইদিন রেললাইনের উদ্বোধন
    Lead

    ১১ নভেম্বর কক্সবাজার আসবেন প্রধানমন্ত্রী: একইদিন রেললাইনের উদ্বোধন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 5, 2023No Comments2 Mins Read

    কক্সবাজার প্রতিনিধি : দোহাজারী থেকে কক্সবাজার নবনির্মিত রেললাইন ১১ নভেম্বর উদ্বোধন করার কথা রয়েছে । তবে এর আগে, পরীক্ষামূলক ট্রেন চলবে ৭ নভেম্বর। রেললাইন উদ্বোধনের দিন আগামী ১১ নভেম্বর কক্সবাজারে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এসব তথ্য নিশ্চিত করেছেন রেললাইনের প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন। তিনি বলেন, ১১ নভেম্বর প্রধানমন্ত্রী সমাবেশের পর কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনের পাশাপাশি রেললাইন উদ্বোধন করবেন। এর আগে, ৭ নভেম্বর রেলমন্ত্রী মো. নূরুল ইসলামের উপস্থিতিতে নতুন রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলবে। ট্রায়াল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আসবে।

    বাণিজ্যিকভাবে কখন এই রেললাইনে ট্রেন চালু হবে জানতে চাইলে তিনি বলেন, বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটি রেলমন্ত্রী জানাবেন। নতুন ট্রেনের প্রস্তাবিত নাম প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। নাম তিনি নির্ধারণ করবেন বলেও জানিয়েছেন প্রকল্প পরিচালক সুবক্তগীন।

    গত ১৬ অক্টোবর দোহাজারী স্টেশন থেকে মোটরট্রলিতে করে কক্সবাজার রেলস্টেশন পর্যন্ত পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ওই সময় তিনি বলেছিলেন, কালুরঘাট সেতু শক্তিশালীকরণ এবং আইকনিক স্টেশনের পরিপাটিসহ বাকি কাজগুলো শেষ হলে ২ নভেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ট্রেন নিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রায়াল রান করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী এ রেললাইন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কিন্তু নতুন রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচলের তারিখ বাড়ানো হলেও এগিয়ে আনা হয়েছে উদ্বোধন তারিখ।

    ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার রেললাইন প্রকল্পের প্রায় ৯২ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৮ সালে।

    উদ্ভোধন কক্সবাজার প্রধানমন্ত্রী রেল স্টেশন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version