Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সেপটিক ট্যাংকে ৩ ভাইয়ের মৃত্যু, ভবন মালিকের বিরুদ্ধে পরোয়ানা
    Ticker

    সেপটিক ট্যাংকে ৩ ভাইয়ের মৃত্যু, ভবন মালিকের বিরুদ্ধে পরোয়ানা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 7, 2023Updated:November 8, 2023No Comments2 Mins Read

    সৈয়দ মনির, ফেনী : ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ডের নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়কে নির্মাণাধীন রুহুল আমিন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাই নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ মানবাধিকার সম্মিলন -বামাস এর দায়ের করা মামলায় এক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি এবং অপর আসামিকে জামিন দিয়েছে আদালত। মামলার বাদি অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু বলেন, মঙ্গলবার সকালে প্রধান আসামি ভবন মালিক রুহুল আমিনকে অস্থায়ী জামিন এবং তার ছেলে নাজমুস শাহাদাত সোহাগের বিরুদ্ধে ওয়ারেন্ট এর আদেশ দেন ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশেকুর রহমান।

    এর আগে গত ১১ অক্টোবর সকালে শুনানি শেষে প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করে আদালত।

    জানাযায়, ২০২২ সালের ২৬ জুলাই সকালে নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়কে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন- আব্দুর রহমান মুন্সি, নুরুল ইসলাম মুন্সী ও মনিরুজ্জামান মুন্সি। তারা তিনজন ভাই। তাদের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ২নং ওয়ার্ডে বলে জানা গেছে।

    এই শ্রমিকরা নির্মাণাধীন বাড়িটির নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন এবং বিভিন্ন জায়গায় দিনমজুর হিসেবে কাজ করতেন। ঘটনার দিন ফেনীতে বৃষ্টি হওয়ায় তারা কাজে যায়নি এবং সেখানে ঘুমিয়েছিল। বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস জমে বিকট শব্দে বিস্ফোরণে ভবনের নিচতলাসহ দ্বিতীয় তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়।
    এ ঘটনায় চারদিন পর (৩০জুলাই) ফেনী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন বাংলাদেশ মানবাধিকার সম্মিলন ‘র চেয়ারম্যান অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে বিষয়টি অবহেলাজনিত মৃত্যু ও ভবন নির্মানে ত্রুটি মনে হওয়ায় মামলা করি।
    ফেনী ফায়ার সার্ভিসের তৎকালিন উপ সহকারি পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, নির্মাণাধীন ভবনটিতে সেপটিক ট্যাংকের গ্যাস অপসারিত হওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে।
    সিআইডি ফেনীর পরিদর্শক শামছুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন নিহতের ঘটনা তদন্তে ভবন মালিকের অবহেলা ও স্বেচ্ছাচারিতার সত্যতা মিলেছে।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফেনী সেফটিক ট‍্যাংক
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version