Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শেষ বয়সে ৬ বিষয়ে বেশি আফসোস
    Ticker

    শেষ বয়সে ৬ বিষয়ে বেশি আফসোস

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ৮, ২০২৩Updated:নভেম্বর ৮, ২০২৩No Comments2 Mins Read

    লাইফস্টাইল ডেস্ক : জীবনে অনেক কিছু আসে যায়। আমাদের জীবনের একটি সিদ্ধান্ত পুরো জীবনকে পরিবর্তন করে দিতে পারে। অনেক মানুষ আছেন যারা ইয়োলো কনসেপ্ট যেমন- ইউ অনলি লিভ ওয়ান্সে বিশ্বাস করেন। কিন্তু এর মধ্যে অনেকে আছেন যারা সারা জীবন অনুশোচনায় ভুগতে থাকেন।

    এটা গুরুত্বপূর্ণ যে আপনি যা করতে চান তাই হাসিমুখে করা। মানুষের জীবনের শেষ দিকে যেই অনুতাপগুলো করে থাকে তা এখানে তুলে ধরা হয়েছে। ভালো সঙ্গী, বাবা-মা, সন্তান না হওয়া।

    আপনি লক্ষ করে দেখবেন অনেক মানুষ একজন ভালো ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী, সন্তান না হওয়ার জন্য অনুতাপ করে এবং এটি তাদের ভেতর ভেতর কষ্ট দিয়ে থাকে। আপনাকে সব সময় মনে রাখতে হবে, পরিবার সবচেয়ে সুন্দর সম্পর্কের একটি। আপনার বন্ধুরা যত আপনই হোক না কেন, পরিবার হলো আপনার একতার জায়গা, যেখানে কেউ আপনার ক্ষতি করবে না। এ জন্য পরিবারের সদস্যদের গুরুত্ব দিন।

    কাজপাগল : মানুষ অনেক সময় ভুলে যায় যে কাজ করা, টাকা ইনকাম করা জীবনের একটি অংশ, আপনার পুরো জীবনই শুধু কাজের জন্য না। আপনি সারা জীবন টাকা ইনকাম করলেন, কিন্তু নিজের শখের কাজে ওই টাকা ব্যয় করলেন না, তাহলে লাভ কী হলো? শেষ বয়সে গিয়ে আফসোস করলেও কোনো লাভ হয় না।

    ভ্রমণ না করা : দেশ-বিদেশে ঘুরে বেড়ানো, নতুন মানুষের সঙ্গে ভাব বিনিময় করা, ভিন্ন স্বাদের রান্না খেয়ে দেখা আমাদের সবার জন্য কমবেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তা না করে আপনি যদি কুয়োর ব্যাঙের মতো আচরণ করেন, তবে লাভের চেয়ে ক্ষতি বেশি? অনেক মানুষ বুড়ো বয়সে এসে আফসোস করে, তারা কেন ঘোরাঘুরি পেছনে সময় ব্যয় করেনি। এ জন্য সময় থাকতেই বের হয়ে পড়ুন।

    সব সময় ঝুঁকিমুক্ত থাকা : অনেক মানুষ আছে, যারা জীবনে ঝুঁকি নিতে চায় না। কিন্তু ঝুঁকি না নিলে অনেক কিছুই মানুষ জীবনে মিস করে। এ জন্য রিস্ক নিয়েই কাজ করা উচিত। আপনি ব্যর্থ হলে তা থেকেই আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এমন যেন না হয়, এর জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হয়না।
    স্বপ্নে বাঁচা : নিজের জীবন নিয়ে যে স্বপ্ন দেখেন তা পূরণ করার চেষ্টা করুন, না হলে তা সারা জীবন স্বপ্নই থেকে যাবে। চেষ্টা করেই দেখুন, আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন কি না। সারা জীবন স্বপ্নে বাঁচতে গিয়ে শেষ বয়সে এসে এমন না হয় যে আপনাকে আফসোস করতে হচ্ছে।

    সাহায্য না করা : প্রায় মানুষের মনে আফসোস হয়, তারা অনেককে সাহায্য করতে পারেন; কিন্তু করেননি। আপনার যদি সেই অনুশোচনা থাকে, তবে পরবর্তী সুযোগটি গ্রহণ করুন। আফসোস এবং ক্ষোভ ধরে রাখার জন্য জীবন খুব ছোট জায়গা।

    বৃদ্ধ শেষ বয়স
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:১৫)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version