Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অবরোধ সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
    Ticker

    অবরোধ সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 8, 2023No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকা অবরোধ সমর্থন করে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

    বুধবার (৮ নভেম্বর) সকাল দশটায় ঢাকা আরিচা-মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেইটে গিয়ে শেষ হয়।

    এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায় ও দেশব্যাপী চলমান গণগ্রেফতার বন্ধ ও রাজবন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

    বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব।

    এছাড়া জাবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, ছাত্রনেতা সেলিম রেজা, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা জুবায়ের আল মাহমুদ, নাইমুল হাছান কৌশিক, রেজাউল আমিন, সোহানুর রহমান সুইট, রাজু হাসান রাজন, এম আর মুরাদ, নিশাত আব্দুল্লাহ, জিল্লু, মেহেদী, মাসুম ও মুজাহিদ প্রমুখ।

    বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক বলেন, ‘দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিস্ট সরকারের পতনের অবরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না, দেশ ও দেশের মানুষের প্রয়োজনে রাজপথে রক্ত দিব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরে যাবো।’

    ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে কর্মসূচী ঘোষণা করেছেন সে কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমরা মাঠে আছি। ভোটচোর সরকারের পতন ও মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদল অতীতের ন্যায় রাজপথে আছে এবং থাকবে।’

    এর আগে, সকাল সাড়ে আটটায় সাভারের রেডিও কলোনি এলাকায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

    অবরোধ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version