Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ২৪
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বেলা হাদিদ ‘বিজ্ঞানীদের মতে’ বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী
    Ticker

    বেলা হাদিদ ‘বিজ্ঞানীদের মতে’ বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ১০, ২০২৩Updated:নভেম্বর ১০, ২০২৩No Comments2 Mins Read

    ডেস্ক রিপোর্ট :
    বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর নাম বেলা হাদিদ! অন্তত গ্রিক গণিতবিদ্যার বিচারে তাই বলে। সম্প্রতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ডস’-এ সবচেয়ে নিখুঁত মুখশ্রীর অধিকারী হয়েছেন এ সুপার মডেল।

    ‘গোল্ডেন রেশিও’ হচ্ছে একটি প্রাচীন গ্রিক পদ্ধতি। গ্রিক পণ্ডিতরা সৌন্দর্যের সংজ্ঞায় গাণিতিক ফর্মুলা ব্যবহার করে মুখের বিভিন্ন অংশের অনুপাত নির্ধারণ করেছেন।

    সেই হিসাবেই পৃথিবীর সব সুন্দরীদের টেক্কা দিয়েছেন বেলা হাদিদ। ‘গোল্ডেন রেশিও’ অনুযায়ী ২৩ বছর বয়সী বেলার মুখমণ্ডল ৯৪ দশমিক ৩৫ শতাংশ নিখুঁত।

    সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ডস’ নিয়মে পপতারকা বিয়ন্সে রয়েছেন দ্বিতীয় স্থানে।

    তার মুখমণ্ডল ৯২ দশমিক ৪৪ শতাংশ নিখুঁত।
    হলিউড অভিনেত্রী আম্বার হার্ড রয়েছেন তালিকার তিন নম্বরে।

    তার স্কোর ৯১ দশমিক ৮৫ শতাংশ। ৯১ দশমিক ৮১ শতাংশ স্কোর নিয়ে পপতারকা আরিয়ানা গ্রান্ডে রয়েছেন চতুর্থ স্থানে।
    বেলা হাদিদের ‘গোল্ডেন রেশিও অব বিউটি’। ছবি: সংগৃহীত

    ৯১ দশমিক ৬৪ শতাংশ স্কোর নিয়ে পপতারকা টেইলর সুইফট রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। ব্র্রিটিশ মডেল কেট মস হয়েছেন ষষ্ঠ। তার স্কোর ৯১ দশমিক ০৫ শতাংশ।

    গোল্ডেন রেশিওর হিসাবে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন রয়েছেন সপ্তম স্থানে। তার স্কোর ৯০ দশমিক ৯১ শতাংশ। আরেক অভিনেত্রী নাটালি পোর্টম্যান ৯০ দশমিক ৫১ শতাংশ স্কোর নিয়ে হয়েছেন অষ্টম।

    সঙ্গীতশিল্পী কেটি পেরি ৯০ দশমিক ০৮ শতাংশ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছেন। মডেল-অভিনেত্রী কারা ডেলাভিগনে রয়েছেন ১০ নম্বরে। তার স্কোর ৮৯ দশমিক ৯৯ শতাংশ।

    লন্ডনের হার্লে স্ট্রিটের বিখ্যাত কসমেটিক সার্জন ড. জুলিয়ান ডি সিলভা এসব তারকার ‘গোল্ডেন রেশিও’ পরিমাপ করেছেন।

    তিনি বলেন, মুখমণ্ডলের বিচারে বেলা হাদিদ পরিষ্কারভাবে বিজয়ী হয়েছেন। তার মুখই সবচেয়ে নিখুঁত। চিবুকের জন্য তিনি সর্বোচ্চ স্কোর করেছেন, ৯৯ দশমিক ৭ শতাংশ। যা নিখুঁত থেকে মাত্র দশমিক ৩ শতাংশ দূরে। তবে, চোখের অবস্থানে নিখুঁত হওয়ার দিক থেকে তিনি স্কারলেট জোহানসনের পেছনে রয়েছেন।

    বেলা হাদিদ সুন্দরী
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

    মে ২৪, ২০২৬

    Day long Workshop “Story to Screenplay”

    মে ২৩, ২০২৬

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (রাত ৯:৫৯)
    • ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version