Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাউফলে নারী ভোটারদের সমাবেশে আ স ম ফিরোজ এমপি
    Ticker

    বাউফলে নারী ভোটারদের সমাবেশে আ স ম ফিরোজ এমপি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 13, 2023Updated:November 13, 2023No Comments2 Mins Read

    এইচ এম বাবলু, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালীর বাউফলে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের নিয়ে সমাবেশ করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভোটারদের মাঝে।

    এই প্রথম প্রতিটি ইউনিয়নে নারী সমাবেশ ডেকে চমক দেখালেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি। প্রতিটি সমাবেশে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনে পুণরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন আসম ফিরোজ।

    দলীয় সূত্র জানায়, উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে পৃথক ৩টি করে সমাবেশ আহবান করা হয়েছে। মাসব্যাপী অনুষ্ঠিত এসব সমাবেশে প্রত্যেককে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেছেন আসম ফিরোজ এমপি।

    প্রতিটি সমাবেশে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমূখর সমাবেশের কারনে নারী ভোটারদের মধ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোশারেফ হোসেন খান বলেন, ১২ নভেম্বর আমাদের সর্বশেষ ৩টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যানের জন্য যেসব প্রকল্প বাস্তবায়ন করেছেন তার একটি ধারনা আমরা সমাবেশে উপস্থাপন করতে পেরেছি। এছাড়াও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার বিষয়গুলো সম্পর্কে গ্রামের নারীদের অবহিত করা হয়েছে।

    ফলে নারীদের মধ্যে শেখ হাসিনার প্রতি আস্থা বেড়েছে। সমাবেশে আসা নারীরা সরকারের গৃহিত সব পদক্ষেপ সম্পর্কে জেনে নৌকা মার্কায় ভোট দিয়ে আগামীতে শেখ হাসিনার সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

    নারী সমাবেশ বাউফল
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version